বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, ৩০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার প্রদেশে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাতে খবরটি প্রচার করছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

সোমবার (১০ মে) নাইজারের ইমারজেন্সি এজেন্সির মুখপাত্র উদু হুসেইন জানান, রবিবার (৯ মে) একশ ব্যবসায়ীকে নিয়ে একটি বাজার থেকে পণ্য কেনার পর নৌকাটি ফিরছিল। পথে ঝড়ের কবলে পড়লে নৌকাটি দুই টুকরো হয়ে যায়। তখন পানিতে ডুবে প্রাণ হারারন ৩০ জন।

দেশটির মুনিয়া জেলার তিজানা গ্রামে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ওই মুখপাত্র। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ জনের কোনো খোঁজ মিলছে না। এছাড়া স্থানীয় ডুবুরিদের সহয়তায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইমারজেন্সি এজেন্সির মুখপাত্র উদু হুসেইন আরও বলেন, প্রবল বৃষ্টির করণে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তবে আমাদের ডুবুরিরা সব প্রতিকূলতা অতিক্রম করে সাহসের সঙ্গে তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

এএফপির খবরে বলা হয়, নাইজেরিয়ার নৌপথে হামেশাই এ রকম দুর্ঘটনা হয়। বিশেষ করে অতিরিক্ত যাত্রী বহন ও দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কারণেই মূলত দুর্ঘটনাগুলো ঘটে। বর্ষকালে নদীপথে দুর্ঘটনার সংখ্যা অনেকটা বেড়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ