রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

দেশে প্রথমবার চলল মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদ্যুৎচালিত মেট্রোরেল চালিয়ে দেখা হলো।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো এলাকায় রেল লাইনের ওপর পরীক্ষামূলকভাবে চালানো হয়। ছয়টি বগি একত্র করে রেল লাইনে চলানো হয়। পরে নির্ধারিত স্থানে ট্রেনের দরজা খোলার পর মেট্রোরেলের কর্মকর্তারা তাতে প্রবেশ করেন।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদের প্রথম উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। মেট্রোরেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৪ শতাংশের মতো।

সেতুমন্ত্রী জানান, আগস্টের মধ্যে ডিপো এলাকার ভায়াডাক্টের ওপর পারফরম্যান্স টেস্ট শুরু করা হবে। এই টেস্ট শেষ হওয়ার পর ইন্ট্রিগ্রেটেড টেস্ট শুরু করা হবে। ইন্ট্রিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ