বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

ঈদের দিনেও ঝড়বৃষ্টি বজ্রপাতের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের দিনে প্রবল হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গেল সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও চারদিন ধরে চলবে।পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদ বৃহস্পতিবার না কি শুক্রবার।তবে শুক্রবার হলেও ঈদের দিনে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, কালবৈশাখীর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে।আগামী ১৫ মে পর্যন্ত সারা দেশেই এই বৃষ্টি থাকবে। তবে ১৪ মে পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে, ১৫ মে একটু কমবে।বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ