বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

ইসরায়েলি বাহিনীর পক্ষেই সাফাই যুদ্ধবাজ নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের সাথে পূর্ব জেরুসালেমে সংঘর্ষের ঘটনায় ইসরায়েলি পুলিশের সাফাই গাইলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘শান্তি বিনষ্ট করতে কোনো ধরনের উগ্রবাদ মেনে নেওয়া হবে না।’

নেতানিয়াহু এমন সময়ে পুলিশের সাফাই গাইলেন, যখন পরপর দুই দিন পূর্ব জেরুসালেমে পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গত শনিবারই আহত হয়েছেন প্রায় ১০০ ফিলিস্তিনি। ঘটনায় সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

পূর্ব জেরুসালেমে এ সংঘর্ষের ঘটনায় ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছে জর্ডান, মিসর, তিউনিসিয়া, পাকিস্তান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু নেতানিয়াহু এসব সমালোচনা গায়ে মাখছেন না। তিনি বলেন, ‘ইসরায়েলের ওপর যে চাপ তৈরি করা হচ্ছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। হতাশার বিষয় হলো, এই চাপ দিনকে দিন বাড়ছে।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ শনিবার আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে হামলা শুরু করে। ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। পাল্টা হিসেবে পুলিশের দিকে পাথর ছুড়ে মারেন ফিলিস্তিনিরা।

এর আগে গত শুক্রবার রমজানের শেষ জুমার দিনেও আল-আকসা মসজিদ চত্বরে সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি আহত হন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব জেরুসালেমের শেখ জারাহ এলাকা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের হুমকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহখানেক ধরে চলমান এই উত্তেজনার শুরু।

ইহুদি বসতি স্থাপনকারীদের একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পরিবারগুলোকে উচ্ছেদের পক্ষে রায় দিয়েছিলেন আদালত। তার বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল শুনানি সামনে রেখে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। তবে গতকাল ওই মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী ৩০ দিনের মধ্যে নতুন তারিখ দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ