বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

আলোর দিশারী সাহিত্য কাফেলার অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ২০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মাহে রমাযান উপলক্ষে লক্ষ্মীপুর জেলার যুবকদের প্রিয় সামাজিক সংগঠন "আলোর দিশারী সাহিত্য কাফেলা" আয়োজিত অনলাইন রমাযান কুইজ প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইসলামী সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জনে অনলাইনে সক্রিয় প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সংগঠনের ফেসবুক পেইজে অভূতপূর্ব এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সকল শ্রেণী পেশার নাগরিকের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অভাবনীয় সাড়া পাওয়া গিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের প্রায় ৫ শতাধিক মানুষ ১১রমাযান থেকে ২৮ রমাযান পর্যন্ত ১০ পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেন। অংশ নিয়েছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসিরাও।

প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২জন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে সর্বমোট ২০ জন প্রতিযোগিকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে আলোর দিশারী সাহিত্য কাফেলা।

বিজয়ীরা যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত এবং চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় বিজয়ীদের পুরস্কারের আনুষ্ঠানিকতা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই বিজয়ীদের পুরস্কার স্বরুপ বিকাশ মারফত ঈদ উপহার পাঠিয়ে দেয়া হবে। ইনশাআল্লাহ।

আলোর দিশারী সাহিত্য কাফেলার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের পরিচালক মুফতি মুহাম্মাদ আরাফাত। সে সাথে অনবদ্য এই প্রতিযোগিতাকে সফল করতে নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ, সাধারন সম্পাদক মাওলানা মেসবাহ নূরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীর জিহাদীসহ যারা শ্রম দিয়েছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাগ্যবান বিজয়ীদের তালিকা: ( কুইজের ক্রমানুসারে) ১. আবু নাঈম মো. সাব্বির (গাজিপুর) ২. মুমিনুল্লাহ মিজান (রামগতি) ৩. ইকবাল হুসাইন রিয়াদ (রায়পুর) ৪. আবদুল কাদের (জামালপুর) ৫. লেখকের গল্প (রাখালিয়া) ৬. আবদুজ জাহের (রামগতি) ৭. নুরুল ইসলাম রায়হান (লক্ষ্মীপুর) ৮. সাকিব আল মাহমুদ (লক্ষ্মীপুর) ৯. নুসরাত ইসলাম লিজা (মোমেনশাহী) ১০. মুহাম্মদ সাকিব (রায়পুর) ১১. মুফতি আবদুর রব (রায়পুর) ১২. ইকবাল হুসাইন (রায়পুর) ১৩. বায়জিদ ইসলাম (সিলেট) ১৪. জসিম উদ্দীন (কমলনগর) ১৫. রেজাউল করীম (মাদানীনগর) ১৬. মো. জোবায়ের হোসেন (ঝিনাইদহ) ১৭. সালেহ উদ্দীন (নোয়াখালী) ১৮. সাব্বির আহমদ (শ্যামগঞ্জ) ১৯. মুয়িদ বিন মহিউদ্দীন (বরিশাল) ২০. মুহাম্মদ মাহদী হাসান (ফেনী)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ