রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

রিমান্ড শেষে কারাগারে মাওলানা মামুনুল হক ও বক্তা রফিকুল ইসলাম নেত্রকোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্টন থানার পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের (বিলুপ্ত কমিটির) যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক ও বক্তা রফিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোতালেব হোসেন বলেন, মাওলানা মামুনুল হক ও বক্তা রফিকুল ইসলামকে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় মাওলানা মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় অভিযোগে গত ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরদিন ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে গাজীপুর মহানগরীর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে। পরে ১৫ এপ্রিল আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গত বুধবার তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ