রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

যেসব এলাকায় ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে আগামী শনিবার (১৫ মে) রাত ১০টা পর্যন্ত এবং ঈদুল ফিতরের দিন ও পরের দিন জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময়ে বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিতাস কর্তৃপক্ষ আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য এই গ্যাসক্ষেত্র বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- নরসিংদী, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো জয়দেবপুর, এলেঙ্গা, টাঙ্গাইল, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ ও আশপাশের এলাকা।

বিবৃতিতে বলা হয়েছে, এসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ