বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

মধ্যরাতে সাহরির খাবার নিয়ে ছিন্নমূলদের পাশে ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 মাহমুদুল হাসান।।

বিশেষ প্রতিনিধি>

অসহায় ও ছিন্নমূলদের মাঝে মধ্যে রাতে কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার ব্যবস্থাপনায় জাতীয় "হেল্পফোর্সের উদ্যোগে" সাহরির খাবার বিতরণ করা হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম রাতব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পুরান থানা,বটতলা,পাগলা মসজিদ ও তৎসংলগ্ন এলাকায় পথচারী, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরী বিতরণ করেন।

তারা বলেন, একদিকে চলছে মহিমান্বিত মাস রমজান, অপরদিকে করোনার প্রাদুর্ভাবে মানুষ এখন চরম দুর্ভোগে আছে। ছিন্নমূল ও অসহায় মানুষের সামান্য খুদা নিবারনে আমরা সাধ্যমতো এগিয়ে এসেছি। আমরা এই কার্যক্রম চলমান রাখতে চাই।

সাহরী বিতরণ কর্মসূচির টিমে উপস্থিত ছিলেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি আবরারুল হক, সাবেক কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আহমাদ জেলা প্রকাশনা ও দফতর সম্পাদক মাসুম আহমাদ, স্কুল ও কলেজ সম্পাদক খাইরুল ইসলাম, এনামুল হুরায়রাসহ পৌর ও সদর নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ