বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

কাবুলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকা দাশতে বারচি এলাকায় একটি স্কুলে ভয়াবহ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনের দাঁড়িয়েছে। আফগান সরকারি কর্মকর্তারা মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন।

শনিবারের ওই হামলায় আহত ১৫০ জনের চিকিৎসা দিতে হাসপাতালের নার্স এবং ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। এসব আহতদের বেশির ভাগই স্কুলছাত্রী।খবর বিবিসির।

এদিকে, নিহতদের রোববার কবর দেয়া হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগান সরকার এ জন্য তালেবানকে দায়ী করলেও, তালেবান বলছে এ হামলা করেছে আইএস।

গত শনিবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকার একটি স্কুলের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলায় হতাহতদের বেশির ভাগই স্কুলছাত্রী। তারা স্কুল শেষে বাড়ি ফেরার সময় বোমা হামলার শিকার হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ