বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে নাকাল বিশ্ব। এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৩ লাখ। আর শনাক্ত ১৬ কোটির গণ্ডি পেরোনোর পথে।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৪৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১৩ হাজার ৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

টিকাদান কর্মসূচি জোরদারের ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে সংক্রমণ কমে এসেছে। তবে বেড়েছে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ