রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

স্বাস্থ্যবিধি না মানায় ডিএনসিসিতে প্রায় ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুত রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ৩৩টি মামলায় মোট ৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মে) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আরোপ ও আদায় করেন।

ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় তিন লাখ এক হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে আটটি মামলায় ছয় হাজার ৩০০ টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ১০ হাজার টাকা আরোপ ও আদায় করেন।

ডিএনসিসির ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় দুই হাজার ৩০০ টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৬টি মামলায় ১২ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছয়টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এভাবে মোট ৩৩টি মামলায় ৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ