রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

শিশু ও বয়স্কদের নিয়ে শপিংমল ও বাজারে না যেতে গণবিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে কাপাসিয়া উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটা করতে সকল বাজার ও শপিংমলে অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেওয়ার জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা কোভিড-১৯ সংক্রমণরোধে ওই গণবিজ্ঞপ্তি জারি করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাপাসিয়া উপজেলার সকল বাজারের শপিংমলে ঈদের কেনাকাটার সময় অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে বড়দের সঙ্গে শিশুদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

পাশাপাশি ওই গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বুধবার বিকেলে কেনাকাটার জন্য কমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে কাপাসিয়া বাজারে গেলে করোনা সংক্রমনরোধে সতর্কতার জন্য ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে ১২ জন বাবা-মা-অভিভাবককে পাঁচ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন ইউএনও মোসাম্মৎ ইসমত আরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ