রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো যাত্রী বোঝাই মাইক্রোবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে পড়ে যায়। মাইক্রোবাসটি পদ্মায় ডুবে গেলেও সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মে) বিকালে ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা হলেন মাইক্রোবাসচালক রিয়াজ হোসেন (৩২), শাহজাহান মণ্ডল (২৫), কামরুজ্জামান (৬০) ও মোহাম্মদ আলিফ (১০)।

পাটুরিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিল মাইক্রোবাসটি। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুনে তারা ফেরির অপেক্ষায় ছিলেন। পন্টুন থেকে মাইক্রোবাসটি পেছনের দিকে নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ভাবে আরোহীদের জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ