রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

পবিত্র শবে কদরে ইহকালীন ও পরকালীন শান্তি নিশ্চিত হোক: জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, হাজার মাসের চেয়ে উত্তম এই মহিমান্বিত রজনী উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।

রোববার (৯ মে) পবিত্র শবে কদর উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পুণ্যময় রজনী শবে কদর মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরিফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মাহর কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক।

তিনি বলেন, প্রতিবছর বরকতময় এই রাত আমাদের ছোটজীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহাসম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।

জি এম কাদের বলেন, পবিত্র শবে কদরে আমাদের ইহকালীন মুক্তি ও পরকালীন শান্তি নিশ্চিত হোক। ফজিলতময় এই রাতের মহিমায় বৈশ্বিক করোনাভাইরাস থেকে মুক্তি পাক আমাদের এই সুন্দর পৃথিবী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ