রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

দিল্লিতে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও এক সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াল দিল্লি। রবিবার লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

তিনি জানিয়েছেন, লকডাউনে দিল্লি মেট্রো পরিষেবাও সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৭ মে ভোর ৫টা পর্যন্ত চলবে লকডাউন। কেজরীবাল বলেছেন, করোনা সংক্রমণ রোখায় ঢিলেমি যাতে না আসে, তা নিশ্চিত করার জন্যই লকডাউনের মেয়াদ বাড়ানো হল। তিনি বলেছেন, ‘দিল্লিতে সংক্রমণের হার কমেছে। তবুও ঢিলেমি দিতে পারছি না। আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে।’

কেজরীবালের কথায়, ‘দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশ নেমে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এটিও খুব বেশি।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করতে লকডাউনের সময়কে কাজে লাগিয়েছি। দিল্লির মূল সমস্যা ছিল অক্সিজেনের ঘাটতি। কেন্দ্রের সাহায্যে এখন অবস্থা আরও উন্নত হয়েছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ