বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

খুলনায় দুঃস্থ ও অসহায়দের মাঝে নগর ইশা ছাত্র আন্দোলনের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী শাসনতন্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর ব্যবস্হাপনায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

আজ রোববার (৯ মে) দুপুর ২ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারী জননেতা শেখ মোঃ নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম।

আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মইনুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ মঈন উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের মহানগর সাধারন সম্পাদক ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক ফেরদৌস গাজী সুমন, ইশা ছাত্র আন্দোলনের মহানগর সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, দফতর ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক শাকির আহমাদ, কওমী সম্পাদক ইমাম হাসান, নির্বাহী সদস্য রিয়াজ হাওলাদার সহ প্রমুখ।

নেতৃবৃন্দ নগরীতে অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ