রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে সরকার অমানবিক কাজ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অনুমতি না দিয়ে সরকার অমানবিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

রোববার সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানোর পর এক প্রতিক্রিয়ায় আইনজীবী খন্দকার মাহবুব ওই মন্তব্য করেন।

আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে অমানবিক কাজ করেছে। উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকারের দায় নেওয়া উচিত হয়নি। আইনের ভুল ব্যখা দিয়ে এটা করা হয়েছে। সরকার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শর্তসাপেক্ষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা মওকুফ বা সাজা কমাতে পারে।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা হয়েছে নিম্ন আদালতে। আপিলের সিদ্ধান্ত এখন আসেনি। চিকিৎসা শেষে ফিরে আসতে হবে-সরকার এই শর্ত দিতে পারত। খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। তার অবস্থা অত্যন্ত জটিল। সরকার মানবিকভাবে দেখতে পারত।

গত বুধবার রাতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। এরপর মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেই আবেদনটি যাচাই করে এ বিষয়ে আইনি মতামত দিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠায় আইন মন্ত্রণালয়।

বিকেলে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তাতে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন আমরা মঞ্জুর করতে পারছি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ