রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

এফবিসিসিআইর সভাপতি হলেন জসিম উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

আজ রোববার পরিচালনা পর্ষদের শীর্ষ পদের নেতাদের নির্বাচিত ঘোষণা করেছে সংগঠনের নির্বাচন পরিচালনা বোর্ড।

এফবিসিসিআইর ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সব পরিচালকরা নির্বাচিত হন। এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৭৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে থেকে সভাপতি হলেন জসিম উদ্দিন।

তিনি সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বাংলাদেশ পল্গাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সাবেক সভাপতি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।

শীর্ষ এই ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে সহসভাপতি পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের তিন জন হলেন, এম এ মোমেন, আমিন হেলালী ও হাবিব উল্লাহ ডন। চেম্বার গ্রুপের তিন জন হলেন, আমিনুল হক শামীম, সালাউদ্দিন আলমগীর ও এম এ রাজ্জাক খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ