বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ আল-আকসায় ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে মানবতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

আজ রোববার প্রধানমন্ত্রী ইমরান খান ফিলিস্তিনি মুসলিম ভাইদের আইনগত অধিকার রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি জং জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে খৃষ্টধর্মের পোপ ফ্রান্সিস অধিকৃত জেরুসালেমে সহিংসতা বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, জেরুসালেম হিংস্রতার জায়গা নয়, উপাসনার জায়গা। সে জায়গার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। এ শহরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।

ডেইলি জং থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ