বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

আল-আকসায় দ্বিতীয় দিনেও ইসরায়েলি পুলিশের হামলা, ৮০ ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর দ্বিতীয় দিন রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ইসরায়েলি পুলিশ স্ট্যান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে জবাবে পুরোনো শহরের দামেস্ক গেটে বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়ে মারে।

ইসরায়েলি পুলিশ বলছে, তাদের একজন কর্মকর্তা আহত হয়েছে।

ফিলিস্তিনিদের পূর্ব জেরুসালেমের ঘরবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সৃষ্ট ক্ষোভের কারণে পুরো রমজান মাস জুড়ে এ এলাকার সর্বত্র উত্তেজনা বিরাজ করছে।

এর আগে শুক্রবার শেষ জুমার দিনে আল-আকসা মসজিদ এলাকায় মুসল্লিদের ওপর হামলা করে পুলিশ। ওই দিন ২০৫জন ফিলিস্তিনি আহত হন। ১৭ ইসরায়েলি পুলিশ আহত হয়েছে বলেও দাবি করা হয়।

শনিবার রাতে যখন ফিলিস্তিনিরা পবিত্র শবে কদর পালন করছিল তখনই আবার সহিংসতার ঘটনা ঘটে। এই স্থানটিতে এর আগেও একাধিকবার সহিংসতা হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর সবাইকে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই সঙ্গে জেরুসালেমের শাইখ জারাহ এলাকা থেকে উচ্ছেদের হুমকিতে ক্ষোভও বাড়ছে।

ওই দিন জাতিসংঘের একজন মুখপাত্র ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যেকোনো ধরনের উচ্ছেদের কর্মকাণ্ড বন্ধ করা হয়। ‘বিক্ষোভকারীদের প্রতি যেন সর্বোচ্চ সহনশীলতা দেখানো হয়’, তিনি আহ্বান জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ