বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতার বাংলাদেশ অঞ্চলের চূডান্ত বাছাই সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওআইসি ইউথ ক্যাপিটাল ঢাকা ২০২০ উপলক্ষ্যে আয়োজিত পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগীতার বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৮ মে) দুপুর ২ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে চূড়ান্ত প্রতিযোগীতার মাধ্যমে বাংলাদেশ অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেন, ‘এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ইসলামের সুমহান শিক্ষা অর্জনে তরুণ সমাজ সবচেয়ে বেশি অনুপ্রাণিত হবে। আশা করি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে বরাবরের মতই শীর্ষস্থান অধিকার করে দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছেন ঢাকা বিভাগের প্রতিযোগী মুহাম্মদ হাবিবুর রহমান, ২য় স্থান অধিকার করেছেন ঢাকা বিভাগের প্রতিযোগী মাসউদ রিদওয়ান ও ৩য় স্থান অধিকার করেছেন খুলনা বিভাগের প্রতিযোগী আমানউল্লাহ আল
কাফি।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম পিএইচডি, অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা জাতীয় ও আন্তর্জাতিক দুটি পর্যায়ে; এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া এবং বাংলাদেশ এই ৬ টি অঞ্চলের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে।

ছয়টি দেশ থেকে আঞ্চলিক পর্যায়ে ৩ জন করে নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগি নিয়ে মোট ১৮ জন প্রতিযোগি আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিবেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে। আইসিওয়াইএফ সচিবালয় এবং ইসলামিক ফাউন্ডেশন এই বাছাই প্রক্রিয়াটি সংহত করার জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতাটি পরিচালনা করবে আইসিওয়াইএফ। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের প্রতিযোগিতাটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ