রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

রোববার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে রোববার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হচ্ছে ।শনিবার রাত থেকেই কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার বিকালে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বিজিবির ৩টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লায়, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ