রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের (বিলুপ্ত কমিটির) সহকারী মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে (৫০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফরমান আলী তিন দিনের রিমান্ড শেষে মাওলানা আফেন্দীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে রমজানের প্রথম দিনে তারাবির পরে তার নিজের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ