শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মসজিদুল হারামে ৩৫ বছর দরস প্রদানকারী শায়খ আব্দুর রহমান আল-আজলান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন ও সৌদি আরবের কাসিম অঞ্চলের সাবেক বিচারপতি শায়েখ আব্দুর রহমান আল আজলান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার (৭ মে) সকালে তিনি ইন্তেকাল করেন। খবর আল আরাবিয়ার।

মৃত্যুকালে শায়েখ আব্দুর রহমান আল আজলানের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩৫ বছর ধরে মসজিদুল হারামে তাদরিসের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

শায়খ আজলান মসজিদুল হারামে উলুমে শরিয়া বিষয়ে দরস দিতেন। পুরো বছরেই তিনি তার দরস চালু রাখতেন । তার দরসে পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতেন। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পরও তিনি অনলাইনে তার দরস চালু রেখেছিলেন।

শায়খ আব্দুর রহমান আল আজলান ১৩৫৭ হিজরি মোতাবেক ১৯৩৬ খ্রিস্টাব্দে সৌদি আরবের কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন।
কাসিম প্রদেশের রাজধানী বুরাইদাতে ফয়সালিয়া নামক স্কুলে তার পড়াশোনার হাতে খড়ি হয়। এখানেই তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামি ইউনিভার্সিটিতে শরিয়া বিভাগে পড়াশোনা করেন।

আল আরাবিয়া থেকে নুরুদ্দীন তাসলিমের অনুবাদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ