রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভোলায় বাজারে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় বাজারে আগুনে ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর ইউনিয়ন পূর্ব চালচরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি হারুনর রশীদ বলেন, তথ্য পেয়েছি ২০টি দোকান ঘর আগুনে পুড়েছে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়েছে। বিষয়টি দুর্বৃত্তরা ঘটিয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে তা তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে।

তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

আগুনে ঢালচর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারীর তিনটি, জাহানপুর ইউপি সচিব নান্নু মাতব্বরের তিনটি, কালাম মেম্বারের দোকান ঘর পুড়ে গেছে। এছাড়া মাছের আড়তও আগুনে পুড়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ