রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

পাঁচ জেলায় বন্যার আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন অঞ্চলগুলোতে ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোয় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

শনিবার (৮ মে) বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ওই বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের যাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও ব্রহ্মপুত্র অববাহিকার উজানে ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীগুলোয় পানি বৃদ্ধি পেতে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ