রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৫, আহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। হতাহতদের অনেকেই স্কুলছাত্র। এলাকাটি শিয়া অধ্যুষিত বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগির নাজারি বলেন, এখন পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ক্রুদ্ধ জনতা অ্যাম্বুলেন্সে হামলা চালায়, তারা এমনকি স্বাস্থ্যকর্মীদেরও প্রহার করে বলে নাজারি জানিয়েছেন। তিনি অধিবাসীদের সহযোগিতা করার অনুরোধ জানান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডন ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যহার করার কথা ঘোষণা করার পর থেকে কাবুলে উত্তেজনা বেড়ে গেছে। আফগান কর্মকর্তারা বলছেন, তালেবান সারা দেশে তাদের আক্রমণ জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ