বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

যুবরাজের আমন্ত্রণে সৌদি সফরে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছেছেন। খবর রয়টার্স এর।

সৌদি রাষ্ট্রীয় মিডিয়া এসপিএর বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর জানানো হয়। জানা গেছে, ইমরানের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনার পাশাপাশি উভয় দেশের আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করবেন সৌদি যুবরাজ।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। কিছু দিন আগেই পাওনা টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে ইসলামাবাদকে চাপ দিয়েছে রিয়াদ। এর মধ্যে সৌদি সফরে গেলেন ইমরান খান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ