রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অবস্থা সঙ্কটাপন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও সংসদের বর্তমান স্পিকার মোহাম্মাদ নাশিদের অবস্থা সঙ্কটাপন্ন পর্যায়ে রয়েছে। বেশ কয়েকটি অস্ত্রপচারের পর তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৫৩ বছর বয়সী নাশিদ বৃহস্পতিবার রাজধানী মালের বাড়ি থেকে বের হয়ে তার গাড়িতে প্রবেশের সময় পাশে থাকা একটি মোটরবাইকে লাগানো বোমা বিস্ফোরিত হয়। মালের অধিবাসীরা জানান, বোমার শব্দ পুরো শহর জুড়ে শোনা গেছে।

বোমায় নাশিদের দেহে কয়েক জায়গায় আঘাত লাগে। তাকে এডিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কয়েকটি ‘সফল’ অস্ত্রপচার করা হয়। শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাশিদ ‘একটি সফল, চূড়ান্ত সঙ্কটাপন্ন, জীবন রক্ষাকারী প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন’।

টুইটারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘গত ১৬ ঘন্টা ধরে আমরা তার মাথা, বুক, পাকস্থলি ও অঙ্গে অস্ত্রপচার করেছি। তিনি ইন্টেনসিভ কেয়ারে গুরুতর পরিস্থিতিতে রয়েছেন।’

এর আগে নাশিদের ভাই নাজিম সাত্তার শুক্রবার টুইট করেন, ‘তারা অস্ত্রপচার সম্পন্ন করেছেন এবং সুস্থ হতে এখন দীর্ঘ পথ বাকি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ