রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

আমরা একে অপরের অত্যন্ত আপন: শেখ হাসিনার অভিনন্দন বার্তায় মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।বাংলাদেশ সরকারপ্রধানের অভিনন্দন বার্তা পেয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার (৬ মে) পাল্টা চিঠি দেন মমতা।

চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে মমতা বলেন, আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।

মমতা বলেন, গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামীদিনেও আরও অনেক কাজ আমরা করব। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যােগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেব- এই আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালােবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।

মমতা বলেন, আপনাকে (শেখ হাসিনা), রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়।ভালাে থাকবেন, সুস্থ থাকবেন।লে

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বুধবার (৫ মে) এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ গ্রহণ উপলক্ষে আপনাকে (মমতা) আন্তরিক অভিনন্দন জানাই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় আপনার ওপর পশ্চিমবঙ্গের জনগণের সুগভীর আস্থার প্রতিফলন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ