শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির বেশকয়েকটি প্রদেশে বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।

আফগানিস্তান টাইমসের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বন্যার তাণ্ডবে প্রায় আড়াই হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তামিম আজিমি। তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে পথে এসে দাঁড়িয়েছে অন্তত ৪৬০টি পরিবার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমির ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তাদের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ