রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

আফগান-তালেবানদের সংঘর্ষ, বৃহৎ অঞ্চল দখলে নিলো তালেবান সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: আফগানিস্তানের বৃহৎ অঞ্চল দখলে নিলো তালেবান সেনারা। গত ২৪ ঘন্টায় জাতীয় সেনা ও নিরাপত্তাবাহীনির বিভিন্ন কেন্দ্রে ও ঘাটিতে অন্তত ১০০ হামলা করেছে তারা। গতকাল বুধবার (৫ মে) আলকুদস জানায়, তালেবান সেনারা উত্তর আফগানিস্তানের ‘বাগলান’ প্রদেশের একটি অঞ্চল দখল করেছে।

প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য বলেন, মঙ্গলবার সন্ধ্যা হতে সুরক্ষা বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তালেবানরা ‘বোরকা’ জেলা দখল করে নেয়। তিনি আরও বলেন, তালেবানরা কেন্দ্রটি দখলের বেশ কয়েক বছর আগেও এই প্রদেশের বৃহদাকার অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ছিলো।

এদিকে, পুলিশ মুখপাত্র জাভেদ বাশরাত বলেন, সুরক্ষা বাহিনী অঞ্চল থেকে ‘কৌশলগতভাবে’ সরে এসেছিল, তবে অঞ্চলটি পুনরায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তালেবানরা এই অঞ্চল দখল করার পর আফগান সেনাদের থেকে প্রচুর পরিমাণ গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম জব্দ করেছে। একই প্রদেশের অন্য একটি অঞ্চলে আফগান সেনা ঘাঁটিতে হামলায় অন্তত নয়জন সৈন্যকে নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ১ মে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর প্রাদেশিক রাজধানী, আঞ্চলিক কেন্দ্র ও বিভিন্ন সুরক্ষা ঘাঁটিতে তারা আক্রমণ তীব্র করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বিদেশী সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে হেলমান্দ, গজনী, ও জাবুল প্রদেশের রাজধানীগুলিতে আফগান বাহিনী এবং তালেবান সেনাদের মাঝে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। সূত্র: আলকুদস ও আল জারিদাহ ডটকম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ