বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ‘শরিয়তের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা’  ‘সিরাজগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে টার্মিনাল স্থানান্তর করার উদ্যোগ’  আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম নিয়ে ই-বুক প্রকাশ মেঘনা-গোমতী সেতু: ৪৮ ঘণ্টায় ২ কোটি ৬২ লাখ টোল আদায়  ‘ঈদযাত্রা সন্তোষজনক, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন’  পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প: নিহত ১, আহত ১১ এবার হাজির সংখ্যা বেড়েছে ২.৪ শতাংশ ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

মাদরাসার কোন বোর্ডের বার্ষিক ফলাফল কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন ৬টি বোর্ড রয়েছে। প্রথম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট জামাতের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে থাকেন বোর্ডগুলো।

আরবি মাস রমজান টু রমজান শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালু থাকা বোর্ডগুলো তাদের কেন্দ্রীয় পরীক্ষা নেন আররি শাবান মাসে। আর ফলাফল প্রকাশ করেন রমজানে। রমজানের ২২তম দিনে মাদরাসার তিনটি বোর্ড তাদের বার্ষিক ফলাফল প্রকাশ করেছেন। বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও ক্বিরাআত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মুফতি রুহুল আমীন বলেন, আমরা বৈষয়িক মহামারির করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও যথা সময় ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ: গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বোর্ডটি ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ইংরেজী সনে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্রীয় ফলাফল প্রকাশ করেন। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পাশের হার: তাজভীদ (রেওয়ায়াত) ৯৫.৬৫%, তাজভীদ (হাফস) ৯৬.৮৫%, আলিয়া (উলা/কামেলাইন) ৭১.২৩%, সানবিয়া খাচ্ছা (চাহারুম) ৭০.৬০%, সানবিয়া আম্মা (শাশুম) ৮০.৩৩%, মুতাওয়াচ্ছিতা (হাস্তুম) ৬৫.৪০%।

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) বোর্ডটির বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের গড় পাসের হার ছিলো ৮৭.৭৬%। ইফতা ৯১.৫৭%, ফযীলত বালক ৯০.১৭%, ফযীলত বালিকা ৮৭.৭৭%, সানাবিয়্যাহ বালক ৬৬.২৫%, সানাবিয়্যাহ বালিকা ৭৬.০০%, মুতাওয়াসসিতাহ বালক ৮৫.২৯%, মুতাওয়াসসিতাহ বালিকা ৭৯.০৯%, ইবতিদাইয়্যাহ বালক ৮৬.১২%, ইবতিদাইয়্যাহ বালিকা ৯২.৭৫%, হিফজ ৯৯.৯৯%, নাযেরা ৯৯.৯৯%, কেরাত ৯৯.৯৯। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৪০০০। সারাদেশের ৯০ টি কেন্দ্রে পরীক্ষা নেন তারা।

এখনো ফলাফল প্রকাশিত না হওয়া বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ও তানযীমূল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ।

অপ্রকাশিত বোর্ডগুলোর ফলাফল প্রকাশ হবে কবে? জানতে চাইলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক জানান, ‘প্রতিবছরের মতো এবছরও রমজানের ভিতরেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এজন্য বেফাকের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশেই সর্বোচ্চ এ চেষ্টা চালানো হচ্ছে।’

এদিকে সিলেটের আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা আব্দুল বছির জানান, আগামী ২৬ রমজান (৯ মে) রোববার বোর্ডটির কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন তারা।

তানযীমূল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এর ফলাফল আগামী ২৫ রমজানের মাঝেই প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ডটির চেয়ারম্যান ও বসুন্ধরা মাদরাসার মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

এদিকে আল হাইয়াতুল উলইয়ার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ঈসমাইল বরিশালীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফলাফল বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ