শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার

সিলেটে পানির সঙ্কট: আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে দীর্ঘ একমাস ধরে খাবার পানির তীব্র সঙ্কটে রয়েছেন ২১ নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দারা।

শনিবার (১ মে) রাত সাড়ে ১১টায় পানির দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এ এলাকার শতাধিক নারী-পুরুষ।

অবরোধের কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১টায় মেয়র সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক মাস থেকে তারা পানির চরম সঙ্কটে রয়েছেন। রমজান মাসের প্রথম থেকেই অবস্থা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার বলা হলেও প্রতিকার পাননি তারা। তাই বাধ্য হয়ে শনিবার মধ্যরাতে রাস্তায় নেমে আসেন তারা।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা। এসময় সিসিকের পানি শাখায় ফোন করে রাত এক-তিনটা পর্যন্ত গাড়িতে করে সোনারপাড়াবাসীকে পানি দেয়ার আশ্বাস দেন তারা।

অবরোধকারীদের মেয়র আরিফ আশ্বাস দিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে পানি পৌঁছে দেবেন। এরপর রোববার (২ মে) দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন এ বিষয়ে।

বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানির সমস্যা দ্রুত সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ