শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার

নবীজি সা.কে নিয়ে কটূক্তি: ইরানে দুজনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত।

হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ প্রমাণিত হওয়া্য় ওই দণ্ডাদেশ দেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের। এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। আরেকজনের নাম জানা যায়নি।

গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে চীনে প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তাদের রিপোর্টে কোনো তথ্য নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ