শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টিকার জন্য অব্যাহত চাপ, পরিবার নিয়ে ব্রিটেনে পালালেন সেরামের সিইও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টিকার জন্য রথী-মহারথীদের অব্যাহত চাপ ও হুমকিতে অবশেষে পরিবার নিয়ে ব্রিটেনে পালিয়ে গেলেন ভারতে করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরামের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) আদার পুনাওয়ালা।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্মকর্তাসহ একাধিক হোমরাচোমরার অব্যাহত চাপে ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই আদার পুনাওয়ালা দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন।খবর দ্য টাইমস ও টেলিগ্রাফইন্ডিয়া ডটকমের।

গোটা ভারত যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়ে ঠকঠক করে কাঁপছে, ঠিক সেই সময়েই পরিবার নিয়ে ব্রিটেনে পারি জমালেন সেরামের সিইও।

কোভিশিল্ড টিকার জন্য পুনাওয়লাকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা এবং প্রভাবশালী অনেকে ফোন করে তাড়াতাড়ি টিকা দেওয়ার দাবি জানাতেন।

প্রত্যেকেই মনে করেন, সবার আগে তার টিকা পাওয়া উচিত। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসকে পুনাওয়লা আরও বলেছেন, অনেকে বলছে- তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভাল হবে না ...। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনও কাজই করতে দিচ্ছে না।

সম্প্রতি ভারত সরকার পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল।দ্য টাইমসের দাবি, পুনাওয়ালা তাদের ফোনে আরও জানিয়েছেন, তিনি ব্রিটেনে কিছু দিন কাটাবেন। এ পরিস্থিতিতে ভারতে তিনি আর ফিরতে চান না বলেও জানান।

সেরামপ্রধান আরও বলেন, সব ভার আমার কাঁধে।কিন্তু আমি একা তা বহন করতে পারব না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ