সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

চলতি মাসে ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেল মাসে (এপ্রিল) তীব্র রোদ আর গরমে অতিষ্ট ছিলেন দেশবাসী।গরমের দাপট এতটাই ছিল যে মানুষ দিশেহারা হয়ে গিয়েছিলেন।চলতি মে মাসেও একই অবস্থা থাকবে। একইসঙ্গে ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া চলতি মাসে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তথ্য দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।তবে মে মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর রোববার মে মাসের দীর্ঘ মেয়াদী তাদের পূর্বাভাসে এসব তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে ১টি থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়াও চলতি মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার আভাস দিয়েছেন তিনি।তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ