সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

মহান মে দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১ মে। মহান মে দিবস। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিনটি বিশ্বের শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে জয়ী হওয়ার অনুপ্রেরণার উৎস।

১৮৮৬ সালের এই দিনে ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা রাস্তায় নামেন। এ কারণে শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সেদিন শ্রমিকদের রক্তের বিনিময়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়। আর সেদিন থেকে দিনটি মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার দিন।

বরাবরের মতো এবারও মে দিবস পালিত হচ্ছে দেশে। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি আজ। এবার মে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘মালিক-শ্রমিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়ব দেশ’। মহামারি করোনাভাইরাস রোধে সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এবার মে দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি।

এদিকে মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ