শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভারতে ফের করোনা হাসপাতালে আগুন, ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আবারো করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া হাসপাতালে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাতে ভারতের গুজরাটের ভারুচ শহরের একটি হাসপাতালে ঘটনাটি ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

পুলিশ বলছে, আগুন এবং ধোঁয়ার কারণে রোগী মারা গেছে। ভারুচ-জামবুসা মহাসড়কে পাশে রয়েছে হাসপাতালটি। চারতলা হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় মোট ৭০ জন করোনা রোগী ছিল।

জানা গেছে, এসব রোগীর মধ্যে ২৪ জন ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। হাসপাতালের নিচতলায় আগুন লাগার পর তা ছড়িয়ে যায়। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ