শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪৫ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডায়রিয়ার প্রকোপ শুরু হওয়ার চার মাসের ব্যবধানে বরিশাল বিভাগে এক হাজারের নিচে নামলো আক্রান্তের সংখ্যা। বিভিন্ন স্থানে হালকা পানি বৃদ্ধি পাওয়া ও জনসচেতনতার কারণে এই সুফল মিলেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত। বৃষ্টি হলে এই সংখ্যা আরো কমে যাবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

আজ শনিবার (১ মে) স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত ৪৫ হাজার ২৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১২ জন। আর সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, ভোলা জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৮৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৭৫১ জন।

পর্যায়ক্রমে বরগুনায় সাত হাজার ১৩৯, বরিশালে ছয় হাজার ১৪৫, পিরোজপুরে পাঁচ হাজার ৫৮১ ও ঝালকাঠিতে পাঁচ হাজার ১৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য দফতর জানায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুত রয়েছে। এখন পর্যন্ত বিভাগে এক হাজার সিসির ৫৫ হাজার ৯২ ও ৫০০ সিসির ৩৫ হাজার ৭৬৬ পিস স্যালাইন মজুত আছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস সকলকে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গৃহস্থলির কাজে খাল, ডোবা, নালা ও পুকুরের পানি ব্যবহারে নিরুৎসাহিত করার পরামর্শ দেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ