শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার

আবারো বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে। গতকাল (৩০ এপ্রিল) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাঁটকড়াইবাড়ি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া রাশেদুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাঁটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।

এদিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই যুবক পেশায় রাজমিস্ত্রি। চোরাচালানের উদ্দেশ্যে তিনি সীমান্তে গিয়েছিলেন কিনা তা আমার জানা নেই।

অপরদিকে বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, ঘটনার দিন বিজিবি’র টহলদলের চোখ ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ওই যুবক সীমান্তে যান। এ সময় ভারতের গুটলিগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও তারা করোনার অজুহাতে দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছে। তবে ওই যুবককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সুবেদার মিজানুর রহমান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ