সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনে ১২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ বাংলাদেশি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। তাদের বুড়িমারীতে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে আজ শুক্রবার বুড়িমারী স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এদের মধ্যে দার্জিলিং থেকে আসা ঢাকার ছয় শিক্ষার্থী ও চট্টগ্রামের তিনজন ও রংপুর হারাগাছ এলাকার তিনজন রয়েছেন। তাদেরকে পাটগ্রাম উপজেলা প্রসাশন বুড়িমারী স্থলবন্দরের আবাসিক হোটের সামটাইম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, যারা ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছেন শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া সেসব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বুড়িমারী কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

বুড়িমারী স্থল বন্দরের স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠান্ডা-কাশি ও অ্যালার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ