শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান

ভারতে আবারও করোনা সংক্রমণের রেকর্ড ভাঙল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে তিন হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোটপ্রাণ হারালেন দুই লাখ আট হাজার ৩৩০ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের হিসাবে ভারতের আগে শুধু যুক্তরাষ্ট্র।

ভারতের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু সাতশ’র বেশি। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাটেও রোজ মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলোতেও দৈনিক মৃত্যু বেড়েছে গত কয়েকদিনে।

নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২০ হাজার ১০৭ জনের। মহামারিতে এক দিনে এত লোকের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত দুসপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের হার রয়েছে অনেক বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ