সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় বিপর্যস্ত ভারতকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক টুইট বার্তায় বাংলাদেশকে এই ধন্যবাদ জানায়। একই সঙ্গে বাংলাদেশ-ভারত একসঙ্গে এই মহামারী জয় করবে বলে আশা প্রকাশ করা হয় ভারতের পক্ষ থেকে।

টুইট বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, “ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় এবং করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ।”

এতে আরও বলা হয়, “বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করোনাযুদ্ধে জয়ী হতে আমাদের সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী।”

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ