সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

বদরের ঐতিহাসিক বিজয় মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে: ইসলামী যুব আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। ১৭ রমজান বদরের প্রান্তে মুসলমানদের ঐতিহাসিক বিজয় যুগে যুগে মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে।

আজ ৩০এপ্রিল (শুক্রবার) ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যৌথ বিবৃতিতে উপর্যুক্ত কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, মুসলমানরা কোন যুগেই শুধু মাত্র সংখ্যাধিক্যের মাধ্যমেই বিজয় হয়নি। বিজয়ের মূল শর্ত হলো আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালার সাহায্য ও অনুগ্রহ, তাই ইসলামী যুব আন্দোলন-এর সর্বস্তরের নেতাকর্মীকে এই মূলমন্ত্র মনে প্রানে ধারণ করে ইসলামকে বিজয় করার প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার অপরিকল্পিত লকডাউন এর মাধ্যমে দেশের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে দিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত হুহু করে বেড়েই চলছে। এ অবস্থায় সাধারণ মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। এই দুর্বিষহ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুবক শ্রেণী, তাই সারা দেশের যুবকদেরকে সরকারি প্রণোদনার আওতায় আনার আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ