সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারে ঢুকার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পিন্টু মিয়া (২৮) নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টায় কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করা হয়।

আটক পিন্টু ঢাকার ধামরাই থানার ঘারাইল এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা জানান, কারারক্ষী পিন্টু মিয়া বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। একপর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারারক্ষী পিন্টু মিয়াকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, পিন্টু মিয়াকে ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ