সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

এবার বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। শুক্রবার দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই চার দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসায় প্রবেশের অপেক্ষায় আছেন এবং এই চার দেশ ভ্রমণ করেছেন তারাও ২ মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।

দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ