সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সর্বোচ্চ শক্তি দিয়ে শিল্প খাতের অগ্রগতি ধরে রাখতে হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের প্রকল্পে যেখানে ধীরগতি রয়েছে, সেখানে গতি আনতে হবে। এ ক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে। সরকার করোনাকালীন স্বাস্থ্য ও কৃষি খাতের মতো শিল্প খাতকেও অগ্রাধিকারের তালিকায় রেখেছে। তাই আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এ খাতের অগ্রগতি ধরে রাখতে হবে।

বৃহস্পতিবার চলতি ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ে ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সাবধানতা অবলম্বন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। করোনাকালীন এই লকডাউনে ভার্চুয়ালি সভা করে প্রকল্পের কাজের তদারকি বাড়াতে হবে। এ বছরের জুনের মধ্যে নির্ধারিত প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনও দোহাই দিয়ে প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না। কোনোভাবেই প্রকল্পের সময় বাড়ানো হবে না।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সভায় যুক্ত ছিলেন। শিল্প সচিব কে এম আলী আজম সভায় সভাপতিত্বে করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ