শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা

দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগিরকদের ভারত ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার। ভারতের করোনা মহামারি বিস্ময়কর গতিতে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ও মৃত্যু আগের সব রেকর্ড ভেঙে ফেলছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। বুধবার (২৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতা জারি নাগরিকদের ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে বলেছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৈনিক ১৪টি সরাসরি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউরোপ হয়েও দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল করে।

ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের ওয়েবসাইটে বলা হয়, শয্যার অভাব থাকায় কয়েকটি শহরের হাসপাতালে মার্কিন নাগরিকদের ভর্তি নিতে অস্বীকার করা হয়েছে। কাজেই যেসব মার্কিন নাগরিক ভারত ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তাদের জন্য বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা থাকা দরকার। চলতি সপ্তাহের প্রথমদিকে অস্ট্রেলিয়া ভারত থেকে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে।

পূর্ববর্তী ১০ দিনের মধ্যে ভারতে ছিল এমন যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ভারত থেকে ইংল্যান্ডে ফিরে আসা ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ