মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে অধ্যয়নরত এক ফিলিস্তিনি শিক্ষার্থী তার নিজ দেশে ফেরত যাওয়ার পর আত্মহত্যা করেছেন। তার নাম মোওসা আবু জামি (২৩)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের অধ্যক্ষ জানান, শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করে। শুক্রবার (২৩ এপ্রিল) তার দেশ ফিলিস্তিনে তিনি আত্মহত্যা করেন। তবে কারণ জানা যায়নি।

অধ্যক্ষ বলেন, আবু জামি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশে ফিরে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী। দূতাবাস থেকে জানানো হয়েছে, রবিবার (২৫ এপ্রিল) ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর লিখিত আকারে বাংলাদেশ সরকার ও আমাদের মেডিক্যাল কলেজকে জানানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ